প্রথমে বিজেপি, পরে তৃণমূল। সেই জোড়া ফুল শিবিরও ছাড়লেন নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রপৌত্র চন্দ্র বসু। গঠন করলেন আজাদ হিন্দ পার্টি। ককরোচ জনতা পার্টির সাফল্য দেখে তাঁর সদস্য করার টার্গেট জেন জি-কে।
এই 'আজাদ হিন্দ' দল অবশ্যই নেতাজির 'আজাদ হিন্দ' নয়। নেতাজির আদর্শের কথা বলে নয়া দলের পথচলা শুরু। তবে ফরওয়ার্ড ব্লক- সারা ভারত ফরওয়ার্ড ব্লক বা পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লকের ধার ঘেঁষেননি তিনি।
