দুর্গাপুজোর জন্য সরকারি অনুদান নিলে মণ্ডপের সামনে রাখতেই হবে মুখ্যমন্ত্রীর ছবি। এমনটাই হুঁশিয়ারি দিয়েছিলেন বীরভূম সাংগঠনিক জেলা সভাপতি উদয়শঙ্কর বন্দ্যোপাধ্যায়। যা নিয়ে শুরু হয় বিতর্ক।
উদয়ের বক্তব্য প্রসঙ্গে বিজেপির তরফে জানানো হয়, ওই নেতা হয়তো আবেগে বলে ফেলেছেন। এমন কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। অন্য দিকে, মুখ্যমন্ত্রীর ছবির বিষয়ে রাজ্য সরকারও কোনও বিজ্ঞপ্তি জারি করেনি।
পশ্চিমবঙ্গে যখন তৃণমূল সরকার ছিল তখন সরকারি অনুদান পাওয়া পুজো কমিটিগুলিকে বলা হতো মণ্ডপের বাইরে মুখ্যমন্ত্রীর ছবি রাখার জন্য। তখন কারা কেন রেখেছিলেন? এখন রাখলেই বা কি? পুজোতে অনুদান নেওয়া সত্যিই দরকার? সিদ্ধান্ত আপনাদেরই।
