গেরুয়া ঝড়ে নেই আপত্তি। তবে 'গুন্ডামি' শব্দে তীব্র আপত্তি। একটি সংবাদ মাধ্যম (আনন্দবাজার পত্রিকা) - এর খবরের প্রতিবাদ জানিয়ে বেশ কয়েকজন প্রতিবাদ জানিয়ে গেলেন কয়েকদিন আগে। তার পরে আবারও দেখালেন বিক্ষোভ। ধ্বনিত হলো স্লোগান। প্রতিবাদীরা সংবাদ মাধ্যমের দফতরে কয়েক পোঁচ দিলেন ত্যাগ, আত্মবিশ্বাস, বীরত্ব, শক্তি, সাহসের রঙ।
একটি বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ মাধ্যম সংলগ্ন এলাকায় পথচলতি বেশ কয়েকজনের প্রশ্ন, 'শিব তান্ডব'- এও "তান্ডব" শব্দ আছে। এই শব্দবন্ধে আপত্তির কী ছিল? রসিকদের প্রশ্ন শান্তি, শুদ্ধতা, পবিত্রতার রঙের উপরে বীরত্বের রঙ কেন? কয়েক মুহূর্ত পরেই ইতিউতি গেরুয়ার উপরে প্রলেপ পড়ল সাদা।
ওই সংবাদ মাধ্যম কি জীবনানন্দের লেখা কবিতার "ফুটে থাকে হিম-শাদা রং তার আশ্বিনের আলোর মতন।"- এই অংশই ভাবছে?
পরে কী হয় পরই জানে...
