চলচ্চিত্র বাস্তবের কথা বলে। সত্যজিৎ রে ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্সটিটিউট (এসআরএফটিআই)-এ দেখা গেল বাস্তব পরিস্থিতি।
এসআরএফটিআই-এ তো চলচ্চিত্রই পড়াশোনার বিষয়। চলচ্চিত্রে ফুটে ওঠে রাজনীতি, সমাজ, অর্থনীতি-বাস্তব। পর্দায় নয় এ বার প্রতিষ্ঠানেই দেখা গেল সেই বাস্তব। ছিল না শুধু পর্দা। এমনই বাস্তব ফুটে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। ঠিক যেন চিত্রশিল্পী নন্দলাল বসুর ক্যানভাস।
