জেন জ়ি। এই শব্দটিকে ঘিরে অনেক কথাই শোনা যায়, কিশোর-তরুণ- বিপ্লবী-বিদ্রোহী-জেদি-অবাধ্য-শিষ্টাচারহীন-সৃষ্টিছাড়া। এক মার্কিন বিপনন সংস্থা প্রজন্ম সময়কাল ধরে বিভিন্ন নাম ও ব্যাখ্যা দিয়েছে। ওই সংজ্ঞা অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে ২০১২ সালের মধ্যে যারা জন্মেছে তারা জেন জ়ি।
'ওরে সবুজ ওরে আমার কাঁচা' বা 'দেশলাই কাঠি'রা বরাবরই বিতর্কের কেন্দ্রে থাকে। ওই জেনারেশন গ্যাপ বা প্রজন্মকে বুঝতে বিস্তর ফাঁক যাকে বলে।
কোন মতবাদে 'জেন জ়ি' নেই। তবে প্রজন্মের দোষ কি? নতুনেরা নতুন কথা বলেই। ধ্বংস করে, আবার গড়ে। ওরা এসেছে আমাদের পথ ধরেই...যা কিছু ভালো বা বাজে সেই দায় আমাদেরই। ওরা বরং নতুন পথ 'রচনা' করুক।
