সপ্তাহে চারটি শনিবারই ছুটি ও পেনশন স্কিম সংশোধনের দাবিতে ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্ক ধর্মঘট ডেকেছিল ব্যাঙ্ক কর্মচারীদের সংগঠন ইউনিয়ন ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়নস্ (ইউএফবিইউ)। তবে স্থগিত সেই ধর্মঘট।
সোম থেকে বুধবার পর্যন্ত ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছিল ব্যাঙ্ক কর্মী ও আধিকারিকেদের সাতটি সংগঠনের একত্রিত মঞ্চ ইউএফবিইউ। গ্রাহকদের যাতে অসুবিধা না হয় তাই রবিবার ব্যাঙ্ক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র। রবিবার সংগঠনের সঙ্গে বৈঠকে বসে ব্যাঙ্ক কর্তৃপক্ষের সংগঠন ইন্ডিয়ান ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন (আইবিএ)। ওই বৈঠকে সিদ্ধান্ত হয় দাবিগুলি পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এর পরেই ধর্মঘটের কর্মসূচি স্থগিত রাখে ইউএফবিইউ।
আপাতত, সব শনিবার নয় আগের মতোই দ্বিতীয় ও চতুর্থ শনিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। প্রতি রবিবারেও থাকবে বন্ধ। তবে কাজ করতে হলো এই রবিবারে।
.jpeg)