তামসিক দ্রব্য রসুন ও পিঁয়াজ। তাইএই দু'টি দ্রব্য ছাড়া মাছ রান্না করা হলে নিরামিষ। এমনটাই বলেছেন উত্তরপ্রদেশের মৎস্যমন্ত্রী সঞ্জয় নিষাদ।
দেবদেবী আরাধনায় পশু-পাখি উৎসর্গ নিয়ে পক্ষে-বিপক্ষে একাধিক মত থাকতে পারে। তবে উৎসর্গ হলে তা চলতি কথায় নিরামিষ বলেই গণ্য করেন একাংশ, মাছের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
মাছে যাঁরা আপত্তি জানান এর পরে তাঁরা কি বলবেন? আপত্তি করবেন পুজোস্থলে মাছ থাকলে? সেই 'আমিষ'কে আমিষ বলবেন না নিরামিষ? মাছ মানে তো শুভ, তাই যে কোনও শুভ কাজেই থাকে মাছ।
শ্লোক অনুযায়ী ইলিশ, খলশে, ভেটকি, মাগুর ও ইলিশ কিন্তু নিরামিষ।
শ্লোক- "ইলিশঃ খলিশশ্চৈব ভেটকিমদগুরৈবচ। রোহিতঃ মৎস্যরাজেন্দ্রঃ পঞ্চমৎস্য নিরামিষঃ।"
মন্ত্রী কিন্তু জেনেই বলেছেন।
