প্রধান নির্বাচন কমিশনে জ্ঞানেশ কুমারের নাকি 'অন্ধকারে' রেখেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার সুখবীর সিংহ সাঁধু ও বিবেক যোশীকে। 'দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস'- এর এই খবরে তোলপাড়। তবে তাঁর সঙ্গে জুড়ে রয়েছে গান্ধীজির নামও।


জ্ঞানেশকে তাই শুনতে হচ্ছে এসআইআর নিয়েও। এর মাঝে পশ্চিমবঙ্গে তৃণমূল ভেঙে হয়ে গিয়েছে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস ও ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। প্রথম দলের প্রতীক ফুটবল। দ্বিতীয় দলের প্রতীক খাম।




মমতা বন্দ্যোপাধ্যায় কি আগে থেকেই জানতেন তিনি ফুটবল প্রতীক পাবেন? তাই কি ক্ষমতায় থাকাকালীন ফুটবলকে প্রমোট করে গিয়েছিলেন? এ দিকে খাম প্রতীকে লড়ত আইএসএফ। সেই খাম এখন নওশাদ সিদ্দিকীকে ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পকেটে। এখানেও বিতর্কের কেন্দ্রে জ্ঞানেশ থুড়ি কমিশন।


এই পরিস্থিতিতে জ্ঞানেশ পদত্যাগ না করলে গান্ধীজির জন্মদিবস- ২ অক্টোবর আন্দোলনের ডাক দিয়েছে ককরোচ জনতা পার্টি।