দেওয়ালে প্রতিবাদী স্লোগান দেখে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় রাগ করেছিলেন। বর্ধমান মেডিক্যাল কলেজ ঘুরে দেখে তিনি সেই সব স্লোগান মোছার নির্দেশ দিয়েছিলেন। বাতলেছিলেন বিকল্প। এই প্রেক্ষিতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারাদের দাবিও উঠে আসে।


দেওয়ালে স্লোগান না লেখার কারণ ব্যাখ্যা দিতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য, প্রতিবাদী স্লোগান লেখার জন্য দেওয়াল নয়, তার জন্য অন্য ব্যবস্থা করা যেতে পারে। লেখার জন্য স্টিলের ফ্রেম রাখা যেতে পারে বলেও জানিয়েছিলেন তিনি। 


যাদবপুরেও স্লোগান লেখা-মোছা-ফের লেখা চলছে। সম্প্রতি উপাচার্য আবেদন জানিয়েছেন, কেউ যেন রাজনৈতিক স্লোগান না লেখেন। পড়ুয়াদের একাংশের প্রশ্ন, যে কোনও মতাদর্শের শিক্ষার্থী প্রতিবাদ লিখবে কোথায়? দাবি উঠছে, অনেক অনেক ফ্রেম আনানোর। 


সেই টাকা কে দেবে তা এখনও জানা যায়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, শিক্ষা দফতর নাকি রাজ্য সরকার? কোনও ব্যবস্থা নিশ্চয়ই হবে। হবেই।