তৃণমূল রইল। দু'ভাগ হওয়া দলেই রইল তৃণমূল। শুধু আগে যোগ হল নতুন শব্দ। একদলের নাম মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। অন্য দলের নাম ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেস। মদন মিত্র ছুঁয়ে ফেললেন এই সব দলই।
কংগ্রেস ভেঙে জন্ম নেওয়া দল তৃণমূল ভেঙে গেলেও দুই দলেই তৃণমূল কংগ্রেস শব্দ দু'টি থাকছে। মানে সবাই তৃণমূল।
তবে কংগ্রেসের পরে তৃণমূল হয়ে মমতা তৃণমূল কংগ্রেস ঘুরে মদন এখন ডেমোক্রেটিক তৃণমূল কংগ্রেসে। তিনি অবশ্য বলেছেন, "বিজেপিই মমতাকে বাঁচিয়ে রাখবেন"।
তবে ও পার বাংলাতেও রয়েছে অন্য এক তৃণমূল দল। সে দলের নাম তৃণমূল বাংলাদেশ জাতীয় দল বা তৃণমূল বিএনপি।
