অনুব্রত মণ্ডলের দলীয় কার্যালয়ে ঢুকে দুই ছেলে খুব শাসানি দিয়েছে। ধরেছে কলার। চ্যালা কাঠ নিয়ে চালিয়েছে ভাঙচুর। ভেঙে ফেলেছে টেবিলের উপরে থাকা কাচ, দফতরের চেয়ার, এসি। হাত জোড় করে ক্ষমা চেয়েছেন এক সময়ের 'বাঘ'। 


একদল অভিযোগের আঙুল তুলেছে বিজেপির দিকে। গেরুয়া শিবিরের দাবি, এর নেপথ্যে তাদের দল নেই। কেষ্টর কাছে ছুটে গিয়েছেন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের নেতা তথা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কেষ্ট ওই দলেরই কি না।


ভিডিও তে দেখা যাচ্ছে, তাণ্ডবের সময় এক যুবক প্রশ্ন করছেন, তিনি এখনও তৃণমূল করেন কি না। উত্তরে 'বাঘ' জানাচ্ছেন, তৃণমূল করেন না। দলটাই আর নেই। সত্যিই তো কেষ্ট তো করেন গণতান্ত্রিক তৃণমূল দল। 


আক্রমণকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ না জানানোর কারণে আটক দুই জন ছাড়াও পেয়েছেন।


এর মাঝে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের বিধায়ক কুণাল ঘোষ সমাজ মাধ্যমে একটি ছবি প্রকাশ করেছেন। তাতে দেখা যাচ্ছে, উত্তেজনাপূর্ণ মুহূর্তে কেষ্টর পাশে দাঁড়িয়ে এক ব্যক্তি চা পান করছেন। যেন কিছুই হয়নি! কুণালের বক্তব্য, হয় ছবি- নয় ঘটনা সত্য।  



'দ্য ট্রুথ স্পাইন' ছবি বা ভিডিও'র সত্যতা যাচাই করেনি।